লক্ষ্মীপুরে ৭ জুয়াড়ি কারাগারে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২২ ১১:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে খেলার আসর থেকে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন বসুরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার ভবভদ্রী গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের পুত্র ইমন ওরফে সুমন (২৬), একই গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র মো. নিজাম (৪০), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মৃত মান্নান ভূঁইয়ার পুত্র মো. হান্নান ভূঁইয়া (৫৫), বেগমগঞ্জ উপজেলার বারই চতইল গ্রামের মোক্তার হোসেনের পুত্র মো. শাহআলম (৩৭), চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব জাফরপুর গ্রামের মৃত আব্দুর রবের পুত্র আবু তাহের (৪১), একই গ্রামের নজির আহম্মদের পুত্র মো. খোকন (৩৫) ও ফরিদগঞ্জ উপজেলার বাসরা গ্রামের ওলি উল্যার পুত্র রাকিবুল হাসান (৩০)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই মো. মহসীন, এএসআই গোলাম খালেকসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এই ৭ জুয়ারিকে আটক করেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন