জনগণের জন্য বিএনপির কোনো দরদ নেই: শাহজাহান খান এমপি
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বলেছেন, আগামি নির্বাচনটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বিএনপি যত কিছুই বলুক, জনগণ তাদের কথা বিশ্বাস করবে না। বাংলার জনগণের মধ্যে বিএনপির জন্য কোন দরদ নেই। কারণ তারা বিএনিপির শাসনামল দেখেছে। এখন যে হত্যা-গুমের কথা বিএনপি বলছে, তাদের অত্যাচারের ইতিহাস আমার সামনে আছে। আমি বলতে পারি কোথায় কিভাবে তারা হত্যা করেছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাহজাহান খান এসব কথা বলেন। লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এ আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন কর্ণেল ফারুক। তখন তাকে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা বলা হয়েছে। একটি দেশের উপ-প্রধান সেনাপতি যদি রাষ্ট্রপতিকে হত্যার হুকুম দিতে পারে। তাহলে বিএনপি কিভাবে অস্বীকার করবে যে, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত নয়। কমিশন করে বের করতে হবে কারা কারা বঙ্গবন্ধুকে হত্যার জন্য মদদ জুগিয়েছে। কর্ণেল ফারুক ও কর্ণেল রশিদ তাদের স্টেটমেন্টে পরিস্কারভাবে উল্লেখ করেছেন, জিয়াউর রহমান এ হত্যাকান্ডের মদদ দিয়েছেন।
জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে মতবিনিময় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জান আশরাফ, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, কেন্দ্রী আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য আবদুজ্জাহরে সাজুসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডিপোটি কমান্ডাররা।
মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে দুপুর ২ টার দিকে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে জেলা ছাত্রলীগের নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিতি হিসেবে বক্তব্য রাখেন শাহজাহান খান এমপি।