গ্রেনেড হামলার প্রতিবাদে রামগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
রামগঞ্জ সংবাদদাতা: ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউাতে আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলার মামলায় অভিযুক্তদের বিচারের রায় কার্যকর করার দাবীতে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ৫টায় রামগঞ্জ সরকারী কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল আরম্ব হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভা সংলগ্ন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ সঞ্চালনায় মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
প্রতিবাদ সভায় ড. আনোয়ার খান বলেন, ১৬ বছর অতিবাহিত হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি আমরা আজও ভুলতে পারিনি। ভয়াল সেই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন, আহত হন তিন শতাধিকের বেশি। সেদিন বেঁচে ফেরা অনেকেই এখনো তাদের শরীরে গ্রেনেডের স্প্লিন্টার আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। আমরা চাই, এ নৃশংস হামলায় জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকর করা হোক। সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে সেদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ভাগ্যগুনে সেদিন শেখ হাসিনা বেঁচে যান। আমরা ২১শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সব খুনিদের অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি করছি। সেই সঙ্গে যারা বিদেশে পালিয়ে আছেন, তাদেরও আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, অভিলম্বে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওয়াতায় এনে রায় কার্যকর করার দাবী জানান এবং ভবিষ্যতে এ ধরনে ঘটনায় সজাগ থাকার প্রতি সভায় জোর তাগিদ দেন। ২১ আগস্ট জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এ ঘটনায় দোষীদের বিচারের রায় অবিলম্বে কার্যকর করা এখন সময়ের দাবি।