রামগঞ্জ স্টেশন মডেল সরকারি বিদ্যালয় পরিচালনা কমিটি
রামগঞ্জ সংবাদদাতা: রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে । বুধবার বিদ্যালয় কক্ষে এ কমিটি গঠন করা হয়।
এতে রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল আজিজকে সভাপতি, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা রাশেদুল হাছানকে সহ-সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমরান হোসেন পাটোয়ারীকে সদস্য সচিব করা হয়।
কমিটিতে অভিভাবক সদস্য এম এ হালিম খাঁন লিটন ও মো. হারুন আর রশিদ, মর্জিনা আক্তার ও রূপা বনিক। এছাড়া মজিবুল্লাহ ও আফরোজা আক্তার কানন বিদুৎসাহী সদস্য এবং শেখ মো. জাহাঙ্গীর শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছে।