লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ জুন, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনির মা আছিয়া বেগমের মৃত্যুবার্ষিকী লক্ষ্মীপুরে দোয়ার আয়োজন করেছে যুবলীগ।

সোমবার দুপুরে কমলনগর উপজেলা চর লরেঞ্চ বাজার মসজিদে জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলুর উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। মান্দারী বাজার জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরে মোনাজাতে শেখ পরিবারের সকল শহীদদের রূহের মাগফিরাত ও প্রধানমন্ত্রীসহ ওই পরিবারের সকলের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন