লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। রোববার (২৯ মে) বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ ও পৌর ছাত্রদলের ব্যানারে মিছিলটি বাজার ব্রিজ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল খালেদ ও পৌর কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে এতে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সহ-সভাপতি আবদুর রহিম রাজন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও পৌর কমিটির সদস্য সচিব আবুল বারাকাত সৌরভসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।