লক্ষ্মীপুরে সাংবাদিকতার মানোন্নয়নে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ মে, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে সাংবাদিকতার মানোন্নয়নে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবে যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। প্রথম পর্যায়ে ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন।

লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দ।

প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পিআইবিরর কর্মশালা সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।

সাংবাদিক সাইদুল ইসলাম পাবেল জানান, জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি নেয়া হয়েছে। বুনিয়াদি প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন। ১৫ থেকে ১৭ মে পর্যন্ত পর্যন্ত নারী ও শিশু সাংবাদিকতা এবং মোবাইল সাংবাদিকতায় ৬৫ জন সাংবাদিক প্রশিক্ষণ নেবেন।

জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, সাংবাদিকদের লিখনিতে মানব সেবার ওপর জোর দিতে হবে। দুষ্টের দমন ও শিষ্টের লালন নীতিকে অবশ্যই মাথায় রাখতে হবে। তবেই সাংবাদিকরা মানব সেবায় ব্যাপক ভূমিকা রাখতে পারবেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন