লক্ষ্মীপুরে যুবলীগ চেয়ারম্যানের রোগ মুক্তিতে বিশেষ দোয়া
নিজস্ব প্রতিবেদক: যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তাঁর সহধর্মিনী নাহিদ সুলতানা যুথীর সুস্থতায় লক্ষ্মীপুরে বিশেষ দোয়া, মিলাদ-মাহফিল করা হয়েছে।
শনিবার (৭ মে) বাদ আছর লক্ষ্মীপুর পৌর শহরের হযরত আজিম শাহ (রাঃ) জামে মসজিদে যুবলীগ নেতা রাকিব হোসেন লোটাস এ আয়োজন করেন।
লোটাস জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী।
জানা গেছে, যুবলীগের চেয়ারম্যান ও তার সহধর্মিনী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে হোম কোয়ারান্টাইনে আছেন। লক্ষ্মীপুরে হযরত আজিম শাহ (রাঃ) জামে মসজিদে ইমাম হাফেজ জাফর আহম্মদ তাদের রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন।
![]()
এসময় উপস্থিত ছিলেন সদর (পূর্ব) উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম জেনি, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইবনে জিসাদ আল নাহিয়ানসহ শতাধিক মুসল্লী।
যুবলীগ নেতা রাকিব হোসেন লোটাস বলেন, করোনাকালীন মানবিক যুবলীগের প্রবক্তা শেখ পরশ অসহায়দের সহযোগীতায় কাজ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সবসময় তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। দ্রুত সুস্থ হয়ে তিনি যেন আবারো মানুষের কল্যাণে কাজ করতে পারেন সেজন্য লক্ষ্মীপুরসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।