লক্ষ্মীপুরে ঈদ উপহার পেলেন শ্রমিক লীগ নেতারা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ মে, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদের উদ্যোগে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার (১ মে) রাত ৮ টার দিকে সদর উপজেলা পরিষদ এলাকায় একটি হলরুমে আয়োজিত আলোচনা সভায় এ উপহারগুলো দেওয়া হয়।

এসময় জেলা শ্রমিক লীগ নেতা মাজহারুল ইসলাম মামুন ও হেলাল মাহমুদসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদ জানান, শ্রমিক লীগ আমার প্রাণের সংগঠন। এই ঈদে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চেয়েছি। এজন্য পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদককে উপহার দিয়েছি। নেতাদের জন্য লুঙ্গি ও তাদের স্ত্রীদের জন্য শাড়ি দেওয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন