রায়পুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২২ ২:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে বিপ্লব হোসেন নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ মার্চ) সকালে উপজেলার রাখালিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিপ্লব সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এলাহী হাজী বাড়ির সবুজ মিয়ার ছেলে ও পেশায় শ্রমিক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিপ্লব দালাল বাজারে গ্রীলের ওয়ার্কশপে শ্রমিক ছিলেন। রোববার সকালে রাখালিয়া বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রির পেছনের দিঘীর পাড়ে বড় একটি গাছের সাথে বিপ্লবের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন