কমলনগরে ছাত্রলীগের সভাপতি রাকিব, সম্পাদক আজাদ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ছাত্রলীগের পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে রাকিব হোসেন সোহেলকে সভাপতি ও আজাদ উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে সম্মেলন ও সাবেক কমিটি বিলুপ্তির ২ বছর ৪ মাস পর নতুন নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত উপজেলার নেতাকর্মীরা। ২০১৯ সালের ১৭ অক্টোবর কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে হাজিরহাট উপকূল কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন কমিটির জন্য আবেদনকৃত নেতাদের ডোব টেস্ট করতে হয়েছে।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, আমজাদ হোসেন, শরীফুল ইসলাম বাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদ-বিন-হাবিব, সাংগঠনিক সম্পাদক শাহ আহসান আহম্মেদ রোমেল ও আবু সাঈদ।

জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ বলেন, দীর্ঘদিন কমলনগর নেতৃত্ব শূন্য ছিল। কেন্দ্রীয় কমিটির নির্দেশে আগামি এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন