লক্ষ্মীপুরে শহীদ মিনারে শিশুদের বর্ণমালা হাতেখড়ি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ

‘আমার ভাষার বর্ণমালা,আমার শিশুর লেখা-বলা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিদ্যালয় গমনেচ্ছু শিশুদের বাংলা বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দিতে বর্ণমালা লিখন(হাতেখড়ি) অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সোমবার (২১ফেব্রুয়ারী) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদমিনার বেদীতে অর্ধশতাধিক শিশু উক্ত বর্ণমালা লিখন অনুষ্ঠানে অংশগ্রহন করে।

সাহিত্য-সংস্কৃতি ভিত্তিক ব্যাতিক্রমধর্মী সংগগঠন
‘আমরা ক’জন মুজিব সেনা’র উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অংশগ্রহনকারী শিশুদের মাঝে লেখাপড়ার বিভিন্ন উপকরন ও পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়।
পুষ্পার্ঘ্য বেষ্টিত শহীদ বেদীতে বসে আনন্দঘন পরিবেশে শিশুরা নিজ নিজ শ্লেটে বাংলা বর্ণমালা অ-আ-ক-খ লেখে নিজেদের মতো করে। এসময় অংশগ্রহনকারী শিশুদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।

আমরা ক’জন মুজিব সেনার উদ্যেক্তা সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এ এফ এম জসীম উদ্দিন জানান,শিশুদের বাংলা বর্ণমালার সাথে ভালভাবে পরিচয় করিয়ে দিতে আমাদের এই আয়োজন। বাংলা বর্ণমালার সাথে ঠিকভাবে পরিচিত হয়ে তা হৃদয়ঙ্গম করতে পারলেই তারা বাংলা শব্দ মালায় পরিশুদ্ধভাবে বাংলাভাষা লিখতে-পড়তে ও বলতে অভ্যস্ত হয়ে উঠবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ এফ এম জসীম উদ্দিন, মাহাবুবুর রহমান বাবু,মামুনুর রশিদ,আবু তালেব হামলান,এড. ইকরাম উদ্দিন পারভেজ,লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যা,সাবেক ছাত্রনেতা সোহাগ পাটোয়ারী,মোফাচ্ছের হোসেন চুন্নু, আমজাদ হোসেন আজিম,কাজী শাকিল,ইনার যোবায়ের শুভ,মো. শাকিব,মাহি নুর চৌধুরী নান্নু,সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন,শাকের মোহাম্মদ রাসেল,বি এম সাগর,জামাল উদ্দিন রাফি প্রমুখ।

এর আগে আমরা ক’জন মুজিব সেনার নেতা-কর্মীদের অংশগ্রহনে মাতৃভাষা দিবসের একটি মৌন র‌্যাল অনুষ্ঠিত হয়।মৌন র‌্যালি শহরের তমিজ মার্কেট থেকে শুরু হয়ে মাদাম এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন