করোনা আক্রান্ত এমপি একরামুল করিম চৌধুরী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) বিকেলে এমপির চাচাতো ভাই এমরানুর রহমান চৌধুরী নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার বিকেলে তার শারীরিক দুর্বলতা দেখা দেয়। তিনি খাবার খেতে পারছিলেন না এবং কিছু খেলে বমি করছিলেন। পরে শুক্রবার (২১ জানুয়ারি) রাতে নিজে থেকেই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) সকালে রিপোর্ট করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি ধানমন্ডির বাসায় কোয়ারান্টাইনে আছেন।

এমরানুর রহমান চৌধুরী আরো বলেন, কিছুদিন আগেই করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন এমপি একরামুল করিম চৌধুরী। এর মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন