লক্ষ্মীপুরে রেড ক্রিসেন্টের কম্বল পেল ৩০০ শীতার্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৩০০ অসহায় ও শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় সংগঠনেরজেলা কার্যালয়ের সামনে কম্বলগুলো বিতরণ করা হয়।

রেড ক্রিসেন্টের জেলা সহ-সভাপতি ও জেলা জজ আদলতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আশফাকুর রহমান মামুন, জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট করোনাকালীন রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করে অন্যন্য ভূমিকা পালন করেছে। দেশের সকল দূর্যোগে সংগঠনটির সদস্যরা সবার আগে এগিয়ে যায়। করোনার টিকা প্রদানে স্বাস্থ্য কর্মীদের সহযোগীতায় রেড ক্রিসেন্ট সদস্যরা কার্যকরী ভূমিকা রেখেছে।

 

জানতে চাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্মীপুর শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, দেশের যে কোন দুর্যোগকালীন সময় রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী সদস্যদের ভূমিকা লক্ষ্যনীয়। এ শীতেও মানুষের পাশে দাড়াচ্ছে সংগঠনটি। সে লক্ষ্যে কম্বল বিতরণ করা হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন