‘খালেদা জিয়াকে মুক্ত করতে ছাত্রদলকে কঠিন ভূমিকা রাখতে হবে’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। সরকার থাকে সাজানো মামলায় আটকে রেখে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়াকে মুক্ত করতে ছাত্রদলকে কঠিন ভূমিকা রাখতে হবে। বিদেশে নিয়ে তার সুচিকিৎসা নিশ্চিতের জন্য ছাত্রদল রাজপথে অতন্দ্র প্রহরী হয়ে থাকবে। গণতন্ত্র উদ্ধারের অতন্দ্র প্রহরী। ছাত্রদলই আন্দোলনের মাধ্যমে রাজপথ প্রকম্পিত করবে।
রোববার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর লক্ষ্মীপুরের বাসার সামনে আয়োজিত ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা এসব কথা বলেন।
জেলা ছাত্রদলের আয়োজনে এতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা শাহ মোহাম্মদ এমরান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন। এ সময় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।