সেনবাগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাহারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তাকে কাবিলপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ওই ইউনিয়নের এয়ারপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, পার্শ্ববর্তী সোনাইমুড়ী থানার দুটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আনোয়ার হোসেন। ওই সব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।