৩ দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন। ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত তিনি দেশটি সফর করবেন। শনিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সলিহ ঢাকায় এসে প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত অক্টোবরে মালদ্বীপ সফর করেন। প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহসিন রেজা বলেন, ১৯ ডিসেম্বর বিকেলে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত জানাবেনপররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।