উস্কানিমূলক বক্তব্য দেয়ায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২১ ১২:১৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় অভিযোগে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীর ১নম্বর আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে মামলাটি দায়ের করেন, বাংলাদেশ মানবাধিকার সোসাইটি রাজবাড়ীর পৌরসভা শাখার সভাপতি শশি আক্তার।

 

মামলার আবেদনে বলা হয়, আসামি একজন মুখোশধারী আওয়ামী লীগের সাবেক নেতা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে বঙ্গবন্ধু সম্পর্কে প্রপাগাণ্ডা চালিয়ে ইতিহাস বিকৃত করেছেন। এছাড়া শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছাড়িয়েছেন। এসব বিষয় উল্লেখ করে ৫০৪ ও ৫০৫ ধারায় মামলার আবদেন করেন।

 

জানা গেছে, রাজবাড়ীর আমলী আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেনের আদালতে এ মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন।

 

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় জাহাঙ্গীর আলমকে। পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন