‘জনগণের ভোটে আমি আবারো চেয়ারম্যান হতে চাই’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ

কোন অপশক্তি নয়, জনগণের ভোটে আমি আবারো চেয়ারম্যান হতে চাই। রাজনৈতিক প্রতিহিংসা দূরীকরণ ও স্বচ্ছ রাজনীতির বহিঃপ্রকাশ ঘটবে জনগণেন এ স্বচ্ছ ভোটে।

 

সোমবার বিকেলে আনারস মার্কা প্রতীকে জনগণের কাছে ভোট চেয়ে এসব কথা বলেন জাহিদ হোসেন ভূঁইয়া।

তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জাহিদ ভূঁইয়া এবার ভাদুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।

 

২৮ নভেম্বর ওই ইউনিয়নে ব্যালেটের মাধ্যমে ভোট হওয়া কথা রয়েছে।

 

তিনি জেলার পরপর তিনবার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন৷ তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম তোফায়েল আহমেদ ওই ইউনিয়নে তিনবারের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের একযুগ সাধারন সম্পাদক ছিলেন তার বাবা তোফায়েল আহমেদ।

 

জানতে চাইলে জাহিদ হোসেন ভূঁইয়া বলেন, আমি ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এজন্য জনগণ আমাকে আবারো চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছে। সুষ্ঠু ও নিরপক্ষ ভোটের পরিবেশ হলে আমি জনগণের বিপুল ভোটে আবারও চেয়ারম্যান নির্বাচিত হবো।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন