বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন সিইসি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২১ ১:০৮ অপরাহ্ণ

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ (১৫ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় নির্বাচন কমিশনারদের নিয়ে সিইসি এই সংবাদ সম্মেলনে অংশ নেবেন। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সারাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি তিনি (কে এম নূরুল হুদা) সংবাদ সম্মেলনে তুলে ধরবেন। এ ছাড়া, নির্বাচন-সংক্রান্ত অন্যান্য বিষয়েও তিনি কমিশনের অবস্থান তুলে ধরতে পারেন।

উল্লেখ্য, বর্তমানে দেশে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এরই মধ্যে দুই ধাপের ইউপি নির্বাচন হয়ে গেছে। আরো দুই ধাপের তফসিল ঘোষণা রয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপ ও আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন