ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় ফরম নিলেন মামুন ভূঁইয়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মামুনুর রশিদ ভূঁইয়া।

 

রবিবার (১৪ নভেম্ববর)  সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করেন।
মামুন ভূঁইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

 

মামুন ভূঁইয়া ১৯৮৪ সালে ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগে প্রবেশের মাধ্যমে রাজনীতি শুরু করে। পরে ১৯৯০-৯২ সালে ঢাকা নিউ মডেল ডিগ্রি কলেজে পড়াকালীন ছাত্রলীগের সদস্য করা হয়। ২০০৩-২০১১ সালে নেতাকর্মীদের ভোটে ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

মামুনুর রশিদ ভূঁইয়া বলেন, বর্তমানে ভবানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন। এদের মধ্যে বেশিরভাগ প্রবাস ফেরৎ ও দলের সুবিধাভোগী। তবে দলে ত্যাগ ও শ্রমের কথা বিবেচনায় আমি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার যোগ্য বলে মনে করি।

 

প্রসঙ্গত : চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে ভবানীগঞ্জ ইউনিয়নে ভোট হবে বলে তফসিল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন