লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা সাকিবের মানবতার দেয়াল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ

দেয়ালের হ্যাংগারে ঝুলানো প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড় সহ বিভিন্ন টাইপের কাপড়। দেয়ালে লেখা- ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান, আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান’।

কেউ বাসা থেকে বের হওয়ার সময় নিজের অতিরিক্ত কাপড় এখানে রেখে যান। আবার অন্য কেউ পাশ দিয়ে যাওয়ার সময় প্রয়োজন মনে হলে এখান থেকে একটি-দুটি করে কাপড় নিয়ে যান। এমন অভিনব উদ্যোগের নামই ‘মানবতার দেয়াল’।

বুধবার (৩ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে ছাত্রলীগ নেতা সাকিব ইসলামের উদ্যোগে এ দেয়াল স্থাপন করা হয়। সাকিব ইসলাম লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক।

এ শীতে যাতে হতদরিদ্ররা বস্ত্রের জন্য কষ্ট না পায় সে জন্য বিত্তবানদের অপ্রয়োজনীয় বস্ত্র এ মানবতার দেয়ালে রেখে যাওয়ার আহবান জানানো হয়, এছাড়া হতদরিদ্ররা তাদের প্রয়োজনীয় বস্ত্র এখান থেকে নিয়ে যাওয়ার জন্যও বলা হয়।

মানবতার দেয়াল উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন