রায়পুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা তারেক আজিজ জনির আয়োজিত বঙ্গবন্ধু টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়৷ ট্রাইবেকারে ৪-৩ গোলে মায়ের দোয়া একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে ইসলামগঞ্জ বাজার একাদশ। খেলা শেষে বিজয়ী দলকে ৩২ ইঞ্চি টেলিভিশন ও রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ ইকবাল, পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিক পাঠান প্রমুখ।

প্রসঙ্গত, মুজিব বর্ষ উপলক্ষে রায়পুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক তারেক আজিজ জনি ‘বঙ্গবন্ধু টিভি কাপ ফুটবল টুর্নামেনন্টের’ আয়োজন করে। এ টুর্নামেন্টে ১০ টি দল অংশগ্রহণ করে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন