ইছাপুরে আ.লীগ প্রার্থী শাহনাজের পক্ষে আনন্দ মিছিল
রামগঞ্জ সংবাদদাতা: রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাহনাজ আক্তারকে মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ।
এজন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।
বুধবার সকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।
পরে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা হয়। শেষে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত লোকজন শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়।