লক্ষ্মীপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২১ ১০:৩১ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে ১৬ কেজি গাঁজাসহ আন্তঃজেলার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তরা করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মতলবপুর কালী বাজার রোড ও পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তরা করা হয়।

গ্রেপ্তরাকৃতরা হলেন- সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউয়িননের রাজিবপুর গ্রামের মো. মারফত উল্যার ছেলে মো. কামরুল হাসান (২৮) ও কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার রামচন্দ্রপুর এলাকার মৃত মুক্তল হোসেনের পুত্র মো. মাঈন উদ্দিন (৩৪)।

পরে মধ্যরাতে ডিবি পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ একেএম আজিজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তরা করা হয়েছে। তাদের কাছে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দুইজন আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন