লক্ষ্মীপুরে শিশু চুরির অভিযোগে নারী আটক
নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুরে হাসপাতাল থেকে ইব্রাহিম নামের ৪ মাসের শিশুকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় ছালেহা নামের এক নারীকে আটক করা হয়ছে। শনিবার রাতে সদর হাসপাতালে এ ঘটনায় হাসপাতাল কর্তপক্ষ তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ছালেহা সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।
শিশুর মা জান্নাতুল ফেরদৌস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ৪দিন আগে তার মা সাফিয়া বেগম হাসপাতালে চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। শিশুকে সাথে রেখে মায়ের সেবা করছিলেন তিনি। রাতে সুফিয়া নামের এক রোগীর আত্মীয়ের পরিচয় দিয়ে ছালেহা এসে জান্নাতের সাথে সক্ষতা গড়ে তোলে। একপর্যায়ে তার ৪ মাসের শিশু ইব্রাহিমকে কোলে নিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় শিশুর মায়ের চিৎকার শুনে আশপাশের রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, শিশু চুরির অভিযোগে আটক নারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।