নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করলেন এসআই
পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলী পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন। রবিবার সকালে তার মৃতদেহ পাওয়া গেছে। সেখানে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসান আলী এক বছর আগে আতাইকুলা থানায় যোগ দেন। তিনি অবিবাহিত ছিলেন। থানার ছাদে গত শনিবার রাত ১টা থেকে ভোর পর্যন্ত কোনো এক সময়ে তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন। সকালে তার মৃতদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে মোবাইলে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।