বিকেলে ঢাকায় আসছে মওদুদ আহমদের মরদেহ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২১ ১২:৩৯ অপরাহ্ণ

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় বাংলাদেশ বিমানে ঢাকায় আসার কথা রয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান  জানান, বৃহস্পপতিবার রাতে ইউনাইটেড হাসপাতালে হিমঘরে রাখা হবে ব্যারিস্টার মওদুদ আহমেতের মরদেহ।

 

পরদিন ১৯ মার্চ সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য।

সকল ১০টায় হাইকোর্ট প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে- নয়া পল্টন বিএনপি’র কেন্দ্রীয় অফিসের সামনে সকাল ১১টায় নামাজে জানাজার পর হেলিকপ্টারে করে নোয়াখালী নিয়ে যাওয়া হবে।

নোয়াখালী বসুরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা মাঠে জানাজা শেষে পারিবারিক করবস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন