বঙ্গবন্ধুর জন্য দোয়ার আয়োজন করলেন লক্ষ্মীপুর জেলা পরিষদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে দোয়ার আয়োজন করেছে লক্ষ্মীপুর জেলা পরিষদ। এসময় দুপুরের খাবার বিতরণ করেন মসজিদের মুসল্লি ও স্থানীয়দের মাঝে।
বুধবার (১৭ মার্চ) দুপুরে জেলা পরিষদ মসজিদে এ আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর আত্মার প্রশান্তির জন্য মুসল্লিদের নিয়ে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সদস্য মামুন বিন জাকারিয়াসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে সকালে পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মোহাম্মদ শাহজাহান বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর মানেই বাংলাদেশ। দেশের কল্যানে কাজ করেছে বঙ্গবন্ধু। তাকে উত্তম জান্নাত দানেও সৃষ্টিকর্তার নিকট দোয়া করেন এ নেতা।