একদিনে এক থানার ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২১ ১২:৫১ অপরাহ্ণ

জেলার শ্রীমঙ্গল থানার ৫ জন উপ-পুলিশ পরিদর্শক, ৫ জন সহকারী উপ-পুলিশ পরিদর্শক ও ১ জন কনস্টেবলসহ মোট ১১ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। একসঙ্গে এক পুলিশ স্টেশন থেকে ১১ জনের বদলির বিষয়টি নজিরবিহীন বলছেন স্থানীয়রা।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান জানান, প্রশাসনিক কারণে জনস্বার্থে এই বদলি। এটা একেবারেই সাধারণ বদলি। আশেপাশের অনেক জেলাতেই ৯ থেকে ১০ জন করেও বদলি হচ্ছে। বদলিকৃত পুলিশ অফিসাররা আশপাশের জেলাতেই থাকছেন বলেও নিশ্চিত করেন তিনি।

শনিবার (১৩ মার্চ) দুপুর ২টায় শ্রীমঙ্গল থানা চত্বরে বদলি হওয়া পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুছ ছালেকের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) হুমায়ুন কবির, ওসি (অপারেশন) নয়ন কারকুনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন