এমপি নিজাম হাজারী সপরিবারে করোনায় আক্রান্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২১ ১১:৫৫ পূর্বাহ্ণ

সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহিদ খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নিজাম হাজারী ও তার সহধর্মিণী নূরজাহান বেগম নাসরিন এবং তাঁদের একমাত্র কন্যা স্নিগ্ধা হাজারীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী, ফেনীর সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে তাঁদের সুস্থতা কামনায় নিজাম হাজারী দোয়া চেয়েছেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন