নয়নের পেস্টুনে সয়লাব, সংগ্রহ করলেন মনোনয়ন ফরমও
নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
সোমবার (৮ মার্চ) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তার পক্ষে ওই আসনের প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এডভোকেট নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
জানতে চাইলে এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, আমি স্থানীয়ভাবে নেতাকর্মীদের পাশে থেকে দলকে সুসংগঠিত করেছি। সরকারের উন্নয়নের চিত্র প্রতিনিয়ত জনগণের কাছে তুলে ধরছি। তৃণমূল নেতারা আমাকে এ আসনের এমপি হিসেবে দেখতে চায় । এজন্য আমি আসনটির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবো। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর আমার শতভাগ আস্থা রয়েছে। প্রসঙ্গত : এ আসনের উপ-নির্বাচন ১১ এপ্রিল। মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।