রায়পুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ

নিখোঁজের একদিন পর লক্ষ্মীপুরের রায়পুর উদমারা টাকুয়ার চর থেকে ফ্রান্স প্রবাসী আতাউর রহমান জুটন (৪০) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে রায়পুর উপজেলার উদমারা টাকুয়ার চর থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। নিহত আতাউর রহমান জুটন রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল এলাকার মোকলেছুর রহমান ছেলে।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে পরিবারের লোকজন ফ্রান্স প্রবাসী আতাউর রহমান জুটনের কোনো খবর না পেয়ে রায়পুর থানায় জিডি করেন। এ ঘটনায় নিয়ে তাদের পরিবারের লোকজন দুশ্চিন্তায় ছিলেন।

একদিন পর পাশের গ্রামে এক বাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানায় পুলিশ।

জমি সংক্রান্ত বিরোধের জেরে পতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে জুটনকে হত্যা করতে পারে বলে দাবি করেছে নিহতের পরিবার।

রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানান, ফ্রান্স প্রবাসী আতাউর রহমান জুটন নিখোঁজ জিডির একদিন পর শনিবার রাতে পুলিশ টাকুয়ার চর থেকে মৃতদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রির্পোটের পর জানা যাবে হত্যা না অন্য কিছু। তদন্ত চলছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন