চৌমুহনীতে মেয়র হলেন স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২১ ১০:৫৬ অপরাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ ১৩,৫১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ এর বড় ভাই।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আক্তার হোসেন ফয়সল পেয়েছেন ১০,৯৯৫ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন হারুন পেয়েছেন ৫,৫২৬ ভোট।
শনিবার সন্ধ্যায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: রবিউল আলম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন