সেবার মানোন্নয়নে লক্ষ্মীপুর সদর হাসপাতালে সভা
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সদর হাসপাতালের হলরুমে এ সভা হয়।
সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি সভাপতি এ কে এম শাহজাহান কামাল।
সভার শুরুতেই জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ মোহাম্মদ মোরশেদ আলম হিরু সভার কার্যবিবরনী ও সিদ্ধান্ত সমূহ এবং মুজিব বর্ষ পালনে কর্মপরিকল্পনাগুলো উপস্থাপন করেন।
সভায় জেলা পরিষদের সাথে হাসপাতালের অমিমাংসিত জমির বিষয়ে মীমাংসার সিদ্ধান্ত, হাসপাতালের নিরাপত্তার জন্য আনসার নিয়োগের ব্যবস্থা করা, নার্সিং কলেজের জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন।
সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার বলেন, এমপি মহোদয়ে দিক-নির্দেশনায় হাসপাতালটিতে সেবার মান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে এবং এ সুফল খুব শীঘ্রই লক্ষ্মীপুরবাসী ভোগ করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পরিবার -পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন, আমাদের লক্ষ্মীপুর এর প্রকাশক ও সম্পাদক বায়েজীদ ভূইয়া,সদর থানার (সেকেন্ড অফিসার) এস আই আবুল বাশার প্রমুখ।