বিজয় দিবসে রঙিনভাবে সেজেছে জেলা পরিষদ
মুজিব শতবর্ষে মহান বিজয় দিবসে নানা রঙের আলোকসজ্জায় সেজেছে লক্ষ্মীপুর জেলা পরিষদ। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে পরিষদ কর্তৃপক্ষের উদ্যোগে এ আলোকসজ্জা করা হয়।
পরিষদ সূত্র জানায়, প্রতিবছরই মহান বিজয় দিবসে জেলা পরিষদ ভবন, ডাকবাংলোসহ পুরো এলাকা আলোকসজ্জায় সাজানো হয়। এবারও পরিষদ থেকে একই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান।