ফেনীর বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা
ফেনীর বিদ্যুৎ উপকেন্দ্রের গ্রিডে আগুন লেগেছে। এতে পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ আগুন লাগে। রাত পৌনে ৯টার দিকে ফায়ারসার্ভিস জানায় তারা ঘটনাস্থলে যাচ্ছে।
ফেনী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, হঠাৎ করে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এরপরই সেখানে আগুন লাগে। এতে এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি জানান, আধা ঘণ্টার মধ্যে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।