নোয়াখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ পারভীন বেগম (৩৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে ওই নারীকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার পারভীন পশ্চিম মাইজচরা গ্রামের ইলিয়াছ ড্রাইভার বাড়ির সুমনের স্ত্রী।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের বাংলাবাজার এলাকা থেকে পারভীনকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি জানান, পারভীনের বিরুদ্ধে ২০১৮ সালের একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন আরও একটি মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।