বিশ্বে প্রতি ২৩৫ জনের একজন করোনা আক্রান্ত
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী নভেল করোনাভাইরাসে গোটা পৃথিবীতে রবিবার দুপুর পর্যন্ত ৩ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৪৩৯ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। তার মানে পৃথিবীর মোট জনসংখ্যার প্রতি ২৩৫ জনের একজন রোগটির কবলে পড়েছেন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবীর মোট জনসংখ্যা ৭৮০ কোটি।
সেই ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া রোগটিতে মারা গেছেন ৯ লাখ ৯৮ হাজার ৮১২ জন। সুস্থ ২ কোটি ৪৪ লাখ ১২ হাজার ৯৪৭ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭২ লাখ ৮৭ হাজার ৫৬১ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৯ হাজার ১৭৭ জন। সুস্থ ৪৫ লাখ ২৪ হাজার ১০৮ জন।
ভারতে ৯৪ হাজার ৫৩৪ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৫৯ লাখ ৯০ হাজার ৫৮১ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৩৮ হাজার ৬৬৮ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৪৪১ জনের প্রাণ গেছে নতুন রোগটিতে।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৪৭ লাখ ১৮ হাজার ১১৫ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪০ লাখ ৫০ হাজার ৮৩৭ জন।
করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ ৪৩ হাজার ৫৭১ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজার ২২৫ জন।