খোলা কাগজের প্রতিনিধি সম্মিলন

রংপুর অফিস : ভিন্ন মাত্রার দৈনিক ‘খোলা কাগজ’- এর প্রতিনিধি, এজেন্ট ও হকার সম্মিলন হয়েছে । শনিবার বিকেল তিনটার এই সম্মিলন ঘিরে রংপুরের পিকনিক স্পট ভিন্ন জগতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উত্তরবঙ্গের ১২টি জেলার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন।

সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী মো. আহসান হাবীব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন- ডিরেক্টর ও সিইও (নীলসাগর গ্রুপ মিডিয়া) রাজিব উন নবী, খোলা কাগজের ব্যবস্থাপনা সম্পাদক ড. কাজল রশীদ শাহীন, পরিবর্তন ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।

এই সম্মিলনিতে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট রংপুরসহ উত্তরাঞ্চলের ১২টি জেলার অফিস প্রধান, ব্যুরো প্রধান, জেলা ও উপজেলা প্রতিনিধি, এজেন্ট এবং পত্রিকার হকার মিলে অন্তত আড়াই হাজার মানুষ অংশ নিচ্ছেন।

সম্মিলনিতে আলোচনা সভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র’র আয়োজন করা হয়েছে।