সিলেটে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২০ ২:০৩ অপরাহ্ণ

সিলেট নগরীর মজুমদারি এলাকায় একটি বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। রোববার দুপুরে ওই এলাকার ৮ নম্বর বাসার চতুর্থতলা থেকে সানন্দা মল্লিকের মরদেহ উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ।

সানন্দা সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় কর্মরত কনস্টেবল বাসুদেব মল্লিকের স্ত্রী। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বিমানবন্দর থানার এসআই লোকমান হোসেন জানান, বাসুদেব-সানন্দা দম্পতির ১০ ও ৩ বছরের দুই মেয়ে রয়েছে। রোববার ভোরের দিকে সানন্দা পরিবারের সবার অগোচরে বাসার ড্রয়িংরুমে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে সানন্দা মানসিক রোগে ভুগছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন