অভ্যন্তরীণ কোন্দলে পুলিশের এসআইকে হয়রানির চেষ্টা
উজ্জ্বল রায়,নড়াইল প্রতিনিধি : অনু মল্লিক (২০) নামের এক নারী তাদের অভ্যন্তরীণ কোন্দলে পুলিশকে হয়রানি করা চেষ্ট চালাচ্ছে। নড়াইল সদর থানার এসআই ভবতোষ রায় ও খাইরুল ইসলামের বিরুদ্ধে ওই নারীর স্বামী বুলু মল্লিক নানান অপপ্রচার চালিয়ে যাচ্ছে। একই সাথে হয়রানির উদেশ্যে স্থানীয় একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। অনু উপজেলার বীড়গ্রামের বুলু মল্লিকের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর অনু মল্লিককে ওই এলাকার রতি বিশ্বাসের স্ত্রী বাসন্তী বিশ্বাস তাকে ফুসলিয়ে বাড়ি হতে বের করে নিয়ে যায়। পরে বাসন্তীর অন্যান্য সহযোগীরা তাকে অপহরণ করে মাইক্রোবাসে নিয়ে যায়। তাকে মুখ বেঁধে যশোরের শার্শা থানার নিজামপুর গ্রামে নেয়া হয়। সেখানে তাকে একটি নির্জন এলাকার ঘরে আটকে রাখা হয়। নেশাদ্রব্য খাইয়ে অনুকে জয় নামের এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
ওই দিন অনুর স্বামী বুলু মল্লিক নড়াইল সদর থানায় তার স্ত্রীকে অপহরণ করেছে বলে সাধারণ ডায়রি (জিডি) করেন। সাধারণ ডায়রির তথ্যসূত্রে এসআই খাইরুল ইসলাম ও এসআই ভবতোষ রায় তাকে ৪দিন পর উদ্ধার করেন।
এলাকার স্থানীয় একাধিক ব্যক্তির নামে থানায় মামলা করেছেন বুলু মল্লিক। পরে ঘটনার সাথে অভিযুক্ত জয়কে আসামি করার তাগিদ দিলে বুলু মল্লিক ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে শুরু করেন। অথচ পুলিশের ওই দুই এসআই এ মামলার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগীতা করে আসছেন।
বুলু ও অনু এসআই ভবতোষ রায়কে আসামি ধরার জন্য ৯ হাজার টাকা দেওয়া হলেও পুলিশ আসামি না ধরে টালবাহানা করছেন বলে অভিযোগ করেন। যা সম্পূর্ণরূপে অস্বীকার করছেন এসআই ভবতোষ রায়।
এসআই ভবতোষ রায় ও এসআই খাইরুল ইসলাম সাংবাদিকদের জানান, জয় নামক ওই যুবক অনু অপহরণের মূল হোতা। অথচ অভ্যন্তরীণ কোন্দলে জয়কে আড়ালে রেখে ভুক্তভোগীরা অন্যান্য লোককে আসামি করেছে। যা আইনবিরোধী। আমরা এর প্রতিবাদ করলে তারা আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে।