লক্ষ্মীপুরে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রিয়াজুল রনি গ্রেফতার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ জুন, ২০২০ ১১:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার সংলগ্ন বেলতলী এলাকা থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রিয়াজুল হক রনি (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ( ২৭ জুন) শনিবার ডিবি পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রনি দালাল বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর এলাকার জামাল মিকারের বাড়ীর জামাল হোসেনের পুত্র।

পুলিশ ও স্থুানীয় সূত্রে জানায়, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. মকবুল হোসেন, সহকারী উপপরিদর্শক মো. আহসান উল্ল্যা সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রিয়াজুল হক রনিকে উক্ত গাঁজা সহ  গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে গাঁজাসহ গ্রেপ্তারকৃত রনির ফেসবুক আইডি “RS Rony (রিয়াজুল হক রনি)” থেকে আরো জানা যায়, সে (রনি) দালাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক।
রিয়াজুল হক রনি তার ফেসবুক প্রোফাইলে আরো লিখেছে, আমি খুব খারাপ আমি খারপ এবং *আমার আসল রুপ একজন ছাড়া অন্য কেহ জানেনা*।
এব্যাপারে দালাল বাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহাবুবুল হাসান অভির কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, আমার দালাল বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড ইউনিট ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল হক রনি মাদক সহ পুলিশের কাছে আটক হয়েছে তা লোক মুখে আমি শুনেছি, সত্যি সত্যি সে যদি অপরাধী হয়ে থাকে, তাহলে দলের গঠনতন্ত্র মোতাবেক সভা ডেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রিয়াজুল হক রনির ডিবি পুলিশি হাতে তিন কেজি ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার ড. এএইচ এম কামরুজ্জামান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন