বিদেশে ফাঁসলেন পাপুল, লক্ষ্মীপুরে সহযোগীরা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ জুন, ২০২০ ৯:১১ পূর্বাহ্ণ

কুয়েতে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শহীদ ইসলাম পাপুল।

গত শনিবার (৬ জুন) কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে গ্রেফতারের পর তাকে রিমান্ডে নেয়া হয়েছে।
এদিকে রাজনৈতিক কোন পদ পদবি ছাড়াই উড়ে এসে এমপি হওয়ার ক্ষেত্রে অবৈধ মোটা অংকের টাকার বিনিময়ে তাকে লক্ষ্মীপুরে যারা সহযোগীতা করেছে তাদের সম্পদের খোঁজ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে অবৈধ টাকা অর্জনে লক্ষ্মীপুরের ওই চার নেতাসহ বেশ কয়েকজন নেতার নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে। ফেঁসে যাচ্ছেন পাপুলকে অবৈধ টাকার বিনিময়ে সহযোগীতাকারীরা।
এনিয়ে অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি একটি সংবাদ প্রচার করে। এতে লক্ষ্মীপুরের চার নেতার নাম প্রকাশ করে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন