করোনায় ২৪ ঘণ্টায় ৩২ মৃত্যু, শনাক্ত ৩১৪১

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ জুন, ২০২০ ২:৪৮ অপরাহ্ণ

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩২ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৪১ জন।

রবিবার ( ১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন