ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের
চুয়াডাঙ্গার জীবননগরে শুক্রবার ( ১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পারিবারিক দ্বন্দ্বে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়ছে। তিনি গঙ্গাদাসপুর পশ্চিমপাড়ার মন্টু মিয়ার স্ত্রী সবেদা খাতুন (৫৫)। ঘাতক পুত্র আটক হয়েছে।
জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর পশ্চিমপাড়ার মটু মিয়ার ছেলে জামিরুল (২৫) মায়ের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। এ সময় জামিরুল মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মা সবেদা খাতুন মাটিয়ে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে সবেদাকে উদ্ধার করেন। এ সময় ছেলে জামিরুল ঘরের ভেতর আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। আহত সবেদা ও জামিরুলকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সবেদাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চিকিৎসাধীন জামিরুলকে পুলিশ আটক করে।
জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানা হয়ছে। ঘটনায় একটি হত্যা মামলা হবে।