এনায়েতপুর ওয়েলফেয়ার সোসাইটির ত্রান বিতরণ
মোঃ শাকের: করোনায় লক্ষ্মীপুরে ঘরবন্দি অসহায়-দরিদ্র ও কর্মহীন শ্রমজীবিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার এনায়েতপুর ও আবিরনগর গ্রামে এনায়েতপুর ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এসব ত্রাণ বিতরণ করেন। প্রায় ২৫ পরিবারকে চাল, ডাল, মুড়ি, আলু, পেঁয়াজ , তেল ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন এনায়েতপুর ওয়েলফেয়ার সোসাইটি সদস্যরা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
সংগঠনের সদস্যরা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে মানুষ মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা চাই সবাই এভাবে অসহায়দের পাশে একটু দাঁড়াক। তাহলে হয়তো মানুষের কষ্ট কিছুটা হলেও দূর হবে।
স্থানীয় এক ব্যক্তি বলেন, সরকারি নির্দেশনায় আপনারা ঘরে থাকুন। আপনি বাঁচলে, আপনার পরিবার বাঁচবে, দেশ বাঁচবে। সবাইকে সাবধান থাকতে হবে। ভয় না পেয়ে সচেতন হতে হবে। এধরণের সামাজিক সংগঠনের সদস্যরা আপনাদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিবে।