হায়দরগঞ্জে আনোয়ার হুজুরের ত্রাণ পেল ইমাম মুয়াজ্জিনসহ গৃহবন্দিরা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২০ ৪:২৩ অপরাহ্ণ

মোস্তফা কামাল:  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জে ইমাম মুয়াজ্জিনসহ গৃহবন্দি মানুষরা পেল চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিবের ত্রাণ সামগ্রী।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ৪ ইউনিয়নে প্রতিনিধিদের মাধ্যমে এসব বিতরণ করা হয়। হায়দরগঞ্জ সাইয়েদ মঞ্জিলের আল মাদানি ফাউন্ডেশন এ আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন আল মাদানী ফাউন্ডশনের চেয়ারম্যান আওলাদে রাসুল আলহাজ্ব হযরত মাওলানা সাইয়েদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল মাদানী, সাধারণ সম্পাদক হযরত মাওলানা সাইয়েদ মোঃ তাহের জাবিরী আল মাদানী, হায়দরগঞ্জ ঈদগাহ ময়দানের খতিব হযরত মাওলানা সাইয়েদ মোঃ জাহেদ ইজ্জুদ্দীন জাবিরী আল মাদানি, হায়দরগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.একেএম ফজলুল হক, উত্তর চর বংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার, চর মোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিক পাঠানসহ পরিবারের সদস্যবৃন্দ।

চার ইউনিয়নের ইমাম মুয়াজ্জিনসহ এক হাজার দরিদ্র অসহায় লোকদের মাঝে ১০ কেজি চাল ২ কেজি পেঁয়াজ ২ কেজি আলু ১ লিটার তেল ১ কেজি ডাল ১ কেজি লবন ও ১ টি করে সাবান বিতরণ করা হয়েছে। তাদের মধ্যে ২২০ জন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন রয়েছে বলে জানা যায়।

সাইয়েদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল মাদানী বলেন, দেশের এই ক্রান্তিকালে নিজের সামর্থ্য অনুযায়ী সকল বিত্তবানদের এগিয়ে আসা দরকার। এ ছাড়া আমি মনে করি এ মহামারি থেকে পরিত্রাণ পেতে হলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা দরকার বেশি বেশি তওবা করা দরকর আর সরকার ও স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া নির্দেশনা যথাযথ ভাবে মেনে চলা উচিত। আমাদের ফাউন্ডেশন থেকে রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন