আগামী ১০ দিন উচ্চ সংকেত !

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২০ ১:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের ভয়াবহতায় আগামি ১০ দিন লক্ষ্মীপুর জেলা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘরের বাইরে মহাবিপদ সংকেত। ঘরের বাইরেই ওঁৎ পেতে আছে মরণব্যাধি করোনা।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) একদিনেই ১৭জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে এ জেলায় করোনা আক্রান্ত ১৯ জন হয়েছেন। এদিকে সারাদেশকে ঝুঁকিপূর্ণ তালিকায় এনেছে স্বাস্থ্য অধিদপ্তর। নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আসা লোকজনই আতঙ্ক বাড়িয়ে দিয়েছেন। প্রথম করোনা আক্রান্ত রোগী ঢাকা ও দ্বিতীয়জন নারায়ণগঞ্জের তাবলীগ থেকে লক্ষ্মীপুর এসেছে।

 

 

সিভিল সার্জন, গোয়েন্দা সংস্থা, পুলিশ ও একাধিক দায়িত্বশীল তথ্যসূত্রে লক্ষ্মীপুরে গত ও চলতি সপ্তাহে শতাধিক মানুষ লক্ষ্মীপুরে এসেছেন। লকডাউন থাকলেও পণ্যবাহী গাড়ি, রোগীর আত্মীয় সেজে এম্বুলেন্স ছিল তাদের যাতায়াত ব্যবস্থা। হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য না গিয়ে ও সঙ্গরোধে না থেকে অবাধে ঘুরে বেড়াচ্ছেন তারা।

 

১০ এপ্রিল কমলনগর উপজেলার চরমার্টিন এলাকার এক যুবক স্ত্রী-সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে শ্বশুর বাড়িতে আসেন। তখন উপজেলা স্বাস্থ্য বিভাগ বাড়িতে গিয়ে যুবকের নমুনা সংগ্রহ করতে পারলেও স্ত্রী-সন্তানের পারেন নি। তারা আত্মগোপনে ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন