রায়পুরে সাবেক ছাত্রলীগ নেতার উপহার পেল কর্মহীনরা
মোস্তফা কামাল: লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের সাবেক সভাপতি পাপেল মাহমুদের উপহার সামগ্রী পেলেন গৃহবন্দি কর্মহীনরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতের আঁধারে উপজেলার ১,২,৪ ও ৯ নাম্বর ওয়ার্ডে কর্মহীন গৃহবন্দিদেরকে এসব খাদ্যসামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেয়া হয়। চাউল ৫ কেজি, ডাল এক কেজি, আলু এক কেজি, পেঁয়াজ এক কেজি ও সাবান ১ টা করে ১শ ৫০ পরিবারকে উপহারের প্যাকেট দেয়া হয়।
একাজে সহযোগীতা করেছেন ৯নম্বর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মিল্লাদ হোসেন, সৌরভ মোল্লা, হৃদয় হোসেন, সম্রাট হোসেন, ৪নম্বর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও ২নম্বর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরমানসহ অন্যরা।